
রাইজিং ডেস্ক
মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ নিহত হয়েছেন চারজন। এতে আহত হয়েছে আরো দুইজন।
বুধবার (১১ অক্টোবর) পৌনে ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় একটি বাস পেছন থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। লেগুনায় চাপা পড়ে চালকসহ চারজন নিহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC