
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
২১ ফেব্রুয়ারি মধ্যে রাতে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








