
রাইজিং কুমিল্লা ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দেশওয়ালীপট্টি রোডের পূর্ব পাশ থেকে মুন্সেফবাড়ী, ইউসুফ স্কুল রোডের পশ্চিম পাশ ও স্কুলের পেছনের এলাকা, হোচ্ছামিয়া স্কুল রোড, দারোগাবাড়ী এবং মহিলা কলেজ রোডের দুই পাশ, মহিলা কলেজ ও কলেজ হোস্টেল এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ১২ নম্বর ওয়ার্ডের ডিগাম্বরীতলা বটগাছতলা থেকে বাইতুল আনোয়ার মসজিদ রোড, কাশারিপট্টি মোড়, রোকেয়া মেটার্নিটি ক্লিনিক রোড, নানুয়া দিঘীর উত্তর পাড়, ইউসুফ স্কুল রোডের পূর্ব পাশ, রাজগঞ্জ মোড়, ছাতিপট্টি, অজিতগুহ কলেজ এবং ডিগাম্বরীতলা সড়কের মোড় এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।
এর পাশাপাশি শিল্পকলা একাডেমি, সার্কিট হাউস, প্রেসক্লাব, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, টাউন হল মাঠ এবং ভিক্টোরিয়া কলেজ রোড এলাকায়ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC