
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খনন করতে গিয়ে ২ যুগ আগে দাফন করা স্বামীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামের একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যান। পরে স্বামীর কবরের পাশে তাকে দাফনের জন্য নতুন কবর খনন করা হচ্ছিল।
এ সময় কবর খননকারীরা প্রায় ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর মরদেহ দেখতে পান বলে দাবি করেন। তাদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ তুলনামূলক অক্ষত অবস্থায় ছিল।
বিষয়টি জানাজানি হলে কবরস্থানে স্থানীয় মানুষের ভিড় জমে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে ধর্মীয়ভাবে অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করেন। তারা রমজান আলীকে জীবদ্দশায় সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে জানান।
উলুপাড়া গ্রামের মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি কবরস্থানে গিয়ে কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মরদেহটি যেভাবে পাওয়া গেছে, সেভাবেই রেখে তার পাশে রমজান আলীর স্ত্রীর দাফনের ব্যবস্থা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC