মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

রাইজিং ডেস্ক

Dr Samanta Lal Sen
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আগামী মঙ্গলবার থেকে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা তদারকি করতে অভিযান শুরু করা হবে। গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাত সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে। যিনি দোষী হবেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে কিনা, এ বিষয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকেই অভিযান শুরু করা হবে।

আরও পড়ুন