শনিবার ৪ এপ্রিল, ২০২৬

ভোটের দিন ও আগের দিন সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ থাকবে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - SHOPPING
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিনের ছুটি থাকছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের কর্মজীবীরা।

আরও পড়ুন