
রাইজিং কুমিল্লা ডেস্ক
ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজধানীর ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কথা জানান।
দুলু বলেন, ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকা হবে বলেও জানান দুলু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC