
রাইজিং ক্যাম্পাস
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আন্ত-বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজের সেন্ট্রাল ফিল্ডে এই প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সমাজবিজ্ঞান বিভাগ নির্ধারিত ওভারে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিলয় দুর্দান্ত ব্যাটিং করে ৭৮ রান করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাণীবিদ্যা বিভাগ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত তারা ১২৭ রানে অলআউট হয়ে যায়। ফলে সমাজবিজ্ঞান বিভাগ ৩৩ রানের ব্যবধানে বিজয়ী হয়।
চমৎকার ব্যাটিং নৈপুণ্যের জন্য ৭৮ রান করা নিলয়কে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC