
রাইজিং ডেস্ক
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভারত সফরে গেছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি.ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন। এ সময় তিনি আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দেবেন।
আজ রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
ভারত সফর শেষে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকাল ৫টা ১৮ মিনিটে দেশে ফিরবেন প্রধান বিচারপতি।
ভারত সফরে তার সঙ্গী হবেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC