
রাইজিং ফ্যাক্টচেক
দিল্লীর কাছে ভারত-ইসরায়েল যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রের উপর হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে।
রাইজিং ফ্যাক্টসের বিস্তারিত অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি প্রকৃতপক্ষে দিল্লীর উত্তম নগরের কাছে মাটিয়ালায় অবস্থিত একটি মাছের বাজারে ১২ মার্চ মধ্যরাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের।
এমন কিছু পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটি যাচাই করতে প্রথমে গুগল রিভার্স ইমেজ সার্চ এবং ভিডিও ফ্রেম অনুসন্ধান করা হয়। দেখা গেছে, ভিডিওটি দিল্লীর উত্তম নগর এলাকার মাটিয়ালায় মাছের বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের। অগ্নিকাণ্ডে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত বেশ কয়েকটি দোকান এবং বস্তি এলাকার ৪০০টি বাসস্থান পুড়ে যায়।
ভারতের একাধিক নির্ভরযোগ্য মিডিয়া দিল্লীর মাছের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। সব প্রতিবেদনেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, এটি মাটিয়ালা এলাকার মাছের বাজারে সাধারণ অগ্নিকাণ্ড ছিল।
এমন নিউজ দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, দিল্লীর কাছে ভারত-ইসরায়েল যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রের উপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে দিল্লীর উত্তম নগরের কাছে মতিয়ালা এলাকায় মাছের বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের। এটি একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড ছিল এবং কোনো সামরিক স্থাপনায় হামলার সাথে এর কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সংস্থা ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলার তথ্য প্রকাশ করেনি।
তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC