
রাইজিং কুমিল্লা ডেস্ক

ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনা সংশোধনের আবেদন খারিজ করে মঙ্গলবার (১৯ মে) আদালত জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত বহাল থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সসহ জনসমাগমপূর্ণ এলাকায় থাকা ভবঘুরে কুকুরগুলোকে সরিয়ে নিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশু, বৃদ্ধ ও বিদেশি পর্যটক আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ছোট শিশুদের ওপর হামলার একাধিক ঘটনা আদালতের নজরে এসেছে।
আদালত আরও জানিয়েছে, কুকুরগুলোকে শুধু টিকা দেওয়া বা বন্ধ্যাকরণ করে পুনরায় একই এলাকায় ছেড়ে দেওয়া যাবে না। বরং নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC