
রাইজিং কুমিল্লা ডেস্ক
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
আইভ্যাক জানিয়েছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন।
আইভ্যাক আবেদনকারীদের নির্ধারিত সময়সূচি ও স্লটের প্রাপ্যতা বিবেচনা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC