
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র এমপি পদ প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে করে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য তাকে এই বহিষ্কার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য গঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহা সচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডের এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।
কাজী মো. নাজমুল হোসেন তাপস তিন বার জাতীয় পার্টি ও একবার জোট থেকে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের সাবেক এমপি মরহুম কাজী মো. আনোয়ার হসেনের সন্তান।
কাজী মো. নাজমুল হোসে তাপস বলেন, আমি আগেও জনগনের পাশে ছিলাম এখনো থাকবো। আপনারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফুটবল মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।










