
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়ন পত্র জমা দিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস।
কাজী মো. নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের চার বারের সাবেক এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের ছেলে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছে এ মনোনয়নটি ফর্ম জমা দেন।
কাজী মো. নাজমুল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের বলেন, আপনাদের পাশে আমার বাবা যেমন ছিলেন তেমনি আমিও আপনাদের পাশে থেকে জনগনের সেবা করার আপ্রাণ চেষ্টা করবো। আমার জন্য সবাই দোয়া করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনার জন্য সবাই দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী, সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু, নবীনগর পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, নবীনগর উপজেলা যুব দলের সদস্য সচিব এমদাদুল বারী, নবীনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি রুবেল আক্রামসহ অন্যান্যরা
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC