
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া ০৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে দলীয় মনোনয়ন ফর্ম জমা দিলেন কাস্তের কান্ডারি মো. শাহীন খান।
সোমবার (২৯ ডিসেম্বর ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছে এ মনোনয়নপত্রটি দাখিল করেন।
এ সময় স্থানীয় ও জেলা কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. শাহীন খান বলেন, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সব সময় নিপিড়িত-মেহনতী মানুষের জন্য কাজ করে আসছে। আপনাদের মূল্যবান ভোট কাস্তে মার্কা দিয়ে এদেশের মেহনতী মানুষের পক্ষে কাজ করার সুযোগ দিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC