বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Rumin Farhana leading in Brahmanbaria-2 constituency
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে লিড ধরে রেখেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রুমিন ফারহানা ৯ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি।

এখনো পর্যন্ত বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনা চলছে।

আরও পড়ুন