
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার সদর ও সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আজ শান্তিপূর্ণভাবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। ন্যায্য দাবি আদায়ের অংশ হিসেবে সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্যকর্মীরা জানান, তাদের প্রধান দাবি দশম গ্রেড বাস্তবায়নসহ স্বাস্থ্যখাতের কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ দাবি জানানো হলেও বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমটিএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। তারা বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
শান্তিপূর্ণ এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদ ও ফার্মাসিস্টরা ব্যাপক সাড়া দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC