বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৪ জনের একজন হতে পারেন এমপি!

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৪ জনের একজন হতে পারেন এমপি!
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৪ জনের একজন হতে পারেন এমপি!/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামীকালের সংসদীয় নির্বাচনে একাধিক প্রার্থীকে অনলাইন ও সরজমিনের জরিপে ৪ জনের একজনকে এমপি হিসেবে ভাবছেন উপজেলাবাসী। ভোটের ব্যবধান খুব বেশি হবে না বলে মত দিয়েছেন নেটিজেনরা।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক, নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত অর্থ বিষয়ক সম্পাদক ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস, ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা প্রতিকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী নজরুল ইসলাম নজু।

আরও পড়ুন