
রাইজিং কুমিল্লা ডেস্ক

নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক যুবক রয়েছেন। র্যাবের দাবি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির উদ্দেশ্যে গিয়েছিলেন তারা।
আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মিনা বেগম (৪৬)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে নেত্রকোনায় বিক্রির উদ্দেশ্যে মদনের উচিতপুর ট্রলারঘাট এলাকায় পৌঁছান। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আটক তিনজনকে মদন থানায় হস্তান্তর করে র্যাব। একই দিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আজ সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC