
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সিএনজি অটোরিকশা সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরবর্তীতে সিএনজিটি তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১) মোঃ রাকিব (১৯)
পিতা: মোঃ জাকির হোসেন
মাতা: লুৎফা বেগম
গ্রাম: কাশিনগর
থানা: বিজয়নগর
২) মোঃ লোকমান ভূঁইয়া (৪৮)
পিতা: মৃত সোলাইমান ভূঁইয়া
মাতা: মৃত চান বানু
গ্রাম: রাধানগর
থানা: আখাউড়া
উভয় আসামির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC