রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার– ৫ (নবীনগর) আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - 5 out of 8 candidates in Brahmanbaria-5 (Nabinagar) constituency lose their deposit
ব্রাহ্মণবাড়িয়ার– ৫ (নবীনগর) আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার– ৫ নবীনগর সংসদীয় আসনে একাধিক দল ও জোটের ৮ জন এমপি পদ প্রার্থীর মধ্যে জামানত হারালো ৫ জন। এ নিয়ে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ছে মিশ্র প্রতিক্রিয়া।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে হয়। অন্যথায় মনোনয়নপত্র জমার সময় দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত করা হয়।

জামানত হারানো এমপি পদ প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতিকে ২০৫৮৮ ভোট পাওয়া প্রার্থী নজরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকে ৩৬৮ ভোট পাওয়া প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত কাস্তে প্রতিকে ৩৫৪ ভোট পাওয়া প্রার্থী কমরেড শাহীন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত আপেল প্রতিকের ২৫৪ ভোট পাওয়া প্রার্থী মোহাম্মদ আশরাফুল হক, গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কা নিয়ে ২৫৯ ভোটের প্রার্থী নাহিদা জাহান।

আরও পড়ুন