
Abdullah Al Bakky
আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় সরাইল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক আয়োজনে বেশ ক'জন মেধাবী শিক্ষার্থী'র হাতে নতুন বই তোলে দেন তিনি।
জানা গেছে, অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী যেনো পিছিয়ে না পরে সে-ই লক্ষ্যে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এস এন তরুণ দে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি বলেন, বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা বাবু এস এন তরুণ দে’র এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
বই বিতরণ অনুষ্ঠানে এস এন তরুণ দে বলেন, আজকের শিক্ষার্থী আগামীর বাংলাদেশ। এখান থেকেই তৈরি হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা-ই আমি সাধ্যমতো শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের চলার পথটা সহজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই শিক্ষার্থীদের সকলেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতো'ই পাশে থাকুক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC