
আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসা'হসিক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা লিল বানু আজ মঙ্গলবার দুপুরে সরাইল থানায় উপস্থিত হয়ে চুরির বিষয়টি পুলিশকে অবগত করে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী লীল বানু বলেন, আমার তিন ছেলেই প্রবাসে থাকার কারণে বাড়িটি পুরুষ শূন্য। দুই ছেলের পরিবার সরাইল উপজেলা সদরে'র বাড়িতে ও টিঘরের এই বাড়িতে মিলেমিশে বসবাস করে। গতকাল আমি হঠাৎ অসুস্থ অনুভব হলে ছেলের বউয়েরা কেউ না থাকায় ঘর ঠিকঠাকভাবে বন্ধ করে মেয়ের বাড়িতে চলে যায় ও প্রতিবেশীদের খেয়াল রাখার কথা বলে যায়। হঠাৎ আজ সকাল ৬ টায় বেশ ক'জন আমাদের কল করে জানান আমার বসতঘরে চুরি হয়েছে ও সবকিছু এলোমেলো। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক এসে দেখি বাড়ির আসবাবপত্র সব এলোমেলো ও ড্রয়ার ও বেশকিছু মালামাল ভাঙা।
তিনি আরও বলেন, গতকালের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৫,৮০,০০০ টাকা, তিন পুত্রবধূর আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও রাইস-কুকার, ব্লেন্ডার, আইরন, ফ্যান, বিদেশি কাপড়চোপড়, কম্বল'সহ ট্রলি পর্যন্ত নিয়ে গেছে। এছাড়াও বেশকিছু আসবাবপত্র ও দামি মালামাল ভেঙে ফেলেছে। আমরা ন্যায় বিচার চায়।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC