
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে ইশা মনি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে চিনাইর রেলক্রসিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইশা মনি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামের আবুল কালামের মেয়ে। সে চিনাইর হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শনিবার সকাল ১০টার দিকে ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী মারা যায়।"
তিনি আরও জানান, স্থানীয় লোকজন দুর্ঘটনার বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, "ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC