
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার (বর্তমানে শেরে বাংলা থানা আগারগাঁও) মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং অপরজন রংপুর জেলার রংপুর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC