
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
২৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এতে মাওঃ হাবিবুর রহমান (৪০) ও আক্তার মিয়া (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নজুড়েই দুই গ্রুপের সংঘর্ষ হয়। একটি গ্রুপের নাম চৌরা সমাজ। এই সমাজে রয়েছে সাতটি গ্রাম। গ্রামগুলো হলো গেয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী। আরেক গ্রুপের নাম হলো হোনারো সমাজ। এ সমাজে রয়েছে ৩টি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর, মাছমা, রামপুর।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, সকাল ১০.৩০টার সময় দুই পক্ষের এ সংঘর্ষ হয়। উভয় পক্ষে বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছে।
এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম বলেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সকালে মারামারি শুরু হয়। এতে দুজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC