
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নাসিরনগর উপজেলা সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাসিরনগর প্রেস ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক মিয়া, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ রমজান আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ প্রমুখ।
দুপুর ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC