বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Allegations of rape and murder of a child in Nasirnagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ।

আজ (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাবিবা (৮) উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ এলাকার মনুছ মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল সন্ধ্যা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করেও সারারাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক রুমে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর যাবে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন