
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনিক (২২) নামের এক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) নবাগত রাতে তাকে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয় টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম।অনিক নাসিরনগর উপজেলার নুরপুর মধ্যপাড়ার এলাকার মিলন মিয়ার ছেলে ।
জানা গেছে, গতকাল পহেলা নভেম্বর দুপুরে উপজেলার গুনিয়াউক সড়কে উপজেলা ছাত্রলীগের নেতা নাসিমুল রহমান আকাশের নেতৃত্বে একটি মিছিল বের হয়, যেখানে অনিক অংশগ্রহণ করেছিল। অনিক পেশায় সিএনজি চালক ছিলেন বলে জানান তার বাবা মিলন মিয়া।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন তার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে থাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC