
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৪জুন) দুপুরে নুরপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ।
প্রশাসন সূত্রে জানা গেছে, নূরপুর মৌজায় ০১ নং খাস খতিয়ানভূক্ত ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের নিমিত্ত মামলা নং ১২/২০২৫ এর রায়ের আলোকে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। ১৮ টি ঘর (দোকান ঘর, বসতি ঘর) পাকা, সেমিপাকা এবং টিনশেডের ছিল। এ অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, সরকারি খাস জায়গায় খাল শ্রেণির জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের নিমিত্ত মামলা নং ১২/২০২৫ এর রায়ের আলোকে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC