
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম নামের (৩০) বছর বয়সী এক যুবক কে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।
গতকাল ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৪ টার দিকে নাসিরনগর উপজেলার ভলাকুট এলাকা থেকে আটক করে স্থানীয়রা, পরে পুলিশে সোপর্দ করা হয় । এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।
শাহ আলম নাসিরনগর উপজেলার ভলাকুট এলাকার আহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে দিকে প্রতিবেশীর বাড়িতে কৌশলে ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত শাহ আলম।
এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি দৌড়ে পালায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়।
গতকাল বিকেলে স্থানীয়রা বিষয়টি জানলে শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে ।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) শ্রী কৃষ্ণ বলেন, ধর্ষণ চেষ্টা মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC