
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করা নাস্তিক মনির খাঁন মাইকেল কে এর ফাঁসির দাবিতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মা নামাজ আদায় শেষে নাসিরনগর সদর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদ ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ মাওঃ রফিকুল ইসলাম এর এর পরিচালনায় উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ তিনি বলেন, নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন হাঃ মাওঃ রফিকুল ইসলাম, হাঃ বাইজি আহমদ মোঃ মুসাব্বির, হাঃ আরিফ, জনাব মোঃ মুরসালিম, আব্দুল্লা,হাঃ ইলিয়াস, মোঃ ইয়াছিন প্রমুখ,
বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বরা আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন।








