মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Expulsion order of Sumon, convener of Brahmanbaria's Nasirnagar Volunteer Party, withdrawn
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হুদা সুমনের বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে ।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুযায়ী পুনর্বিবেচনার প্রেক্ষিতে দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হুদা সুমন সহ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্য পদসহ পূর্বের সাংগঠনিক অবস্থানের পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোহাম্মদ এনামুল হুদা সুমন বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানাই। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখতে আগের চেয়ে আরো দায়িত্বশীলভাবে কাজ করব। কৃতজ্ঞতা জানায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এসএকে একরামুজ্জামান ও বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান ভাই সহ কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের প্রতি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন মোল্লা বলেন,

এই সিদ্ধান্ত নাসিরনগর উপজেলাসহ পুরো জেলায় সংগঠনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি মনে করছেন।

আরও পড়ুন