
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিফাত ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধনকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফাত ইসলাম জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধনকুড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল রেফার করে, সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC