
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র্যাবের তিন সদস্যকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী।
র্যাব ৯ এর পরিচয় দানকারি র্যাব সদস্যরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টবল মো: কাজল মিয়া (পুলিশ) ও কনস্টবল মো: আব্দুল মালেক (পুলিশ) বলে জানা গেছে। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, (অজ্ঞাত ও ভিডিওতে চেহারা দেখা যায়নি।) একজন লোক র্যাবের উল্লিখিত তিন জন সদস্যকে মারমুখি অবস্থায় কানে ধরে শপথ করাচ্ছেন আর কোনো দিন যেনো খাগাতোয়া গ্রামে না আসে।
এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের উদ্রেক হয়েছে। এ ঘটনার পর পুরুষ শূ্ণ্য গ্রামে আতংকিত নারী ও শিশুরা।
স্থানিয় মেম্বার ও চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের প.প. ডা. হাবিবুর রহমান জানান, আহতরা হাসপাতালে এলে উনাদেরকে আমরা র্যাব ৯ এর পরিচয়ে চিকিৎসা সেবা দেই। বর্তমানে উনারা আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল আলম জানান, খাগাতোয়া গ্রামের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC