রবিবার ৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এইচএসসি পরীক্ষায় একজনও পাশ না করায় একাডেমিক স্বীকৃতি স্থগিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এইচএসসি পরীক্ষায় একজনও পাশ না করায় একাডেমিক স্বীকৃতি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে কলেজের শিক্ষার্থীদের ২০২৫ সালের একজনও এইচএসসি পরীক্ষার্থী পাশ না করায় একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম, পাঠদানসহ একাডেমিক স্বীকৃতি স্থগিত (প্রযোজ্য ক্ষেত্রে) ঘোষনা করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত স্থগিতাদেশের এ নোটিশটি প্রদান করা হয়েছে।

উল্লিখ যে, চেয়ারম্যানের আদেশক্রমে জিনোদপুর স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৩টি কলেজ শাখাকে উল্লেখপূর্বক এ নোটিশটি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের কারো সাথে মুঠোফোনে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন