বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু সন্ত্রাসীদের গুলির ঘটনার ৩ দিন পর মামলা, গ্রেফতার হয়নি কেউ

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Case filed 3 days after Balu terrorists shot dead in Nabinagar, Brahmanbaria, no one arrested
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু সন্ত্রাসীদের গুলির ঘটনার ৩ দিন পর মামলা, গ্রেফতার হয়নি কেউ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে বালু সন্ত্রাসীদের গুলিতে হামলা ও আহতের ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের বাসিন্দা নাজির মিয়া (৬০) বাদী হয়ে নবীনগর থানায় ৩১ জনের নাম উল্লিখসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনের নামে এ মামলাটি দায়ের করেন। যাদের বেশির ভাগ বাড়ি নবীনগর উপজেলার পাশবর্তী জেলা নরসিংদীর রায়পুরা থানায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাছিরাবাদ বালু মহালের ইজারাদারের সশস্ত্র লোকজন ইজারার শর্ত ভঙ্গ করে নবীনগর পশ্চিম ইউনিয়নের নদীতীরবর্তী চরলাপাং এলাকায় ড্রেজার দিয়ে জোরপূর্বক মাটি কাটতে যায়। এ সময় গ্রামবাসী বাধা দিলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে অন্তত ১০ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার দুই দিন পর মঙ্গলবার স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মান্নান নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান এবং ওসি রফিকুল ইসলামসহ দলীয় নেতৃত্ববৃন্ধ চরলাপাং গ্রাম পরিদর্শন করে খুঁজ-খবর নেয়াসহ আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেছিলেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হামলায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলমান আছে। ইতোমধ্যে ৩১ জনকে আসামী করে মামলা হয়েছে এবং দ্রুতই আসামীদের গ্রেফতার করা হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন