শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - Brahmanbaria, Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিণ পাড়ার বিলে অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবনের আস্তানা ঘিরে ধরে ভাঙ্গচুর করেছে স্থানীয়রা।

এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আগে-ভাগে-ই চম্পট দেয় মাদক সেবনকারী ও বিক্রেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে লোকচুক্ষুর আড়ালে থাকা ঘরটিকে ঘিরে অপরিচিত মানুষদের আনাগোনায় সন্দেহ হয় স্থানিয়দের।

পরে সদলবলে ঘটনাস্থলে গিয়ে বিস্মিত হন তারা। কুচরিপানা দিয়ে ঢাকা মাছের ঘের নির্মানের সামগ্রী দিয়ে নির্মিত ঘরটিকে দূর থেকে বুঝার কোনো উপায় নেই। বুড়ি নদীর তীরের এ ঘরটিকে দূর থেকে দেখলে মনে হবে উচু মাটির ডিবি কিংবা কচুরিপানার স্তুপ।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের তৈরি হয়েছে। এলাকাবাসী মাদকের এই অভিনব চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাদকের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। অলরেডি সরজমিনে গিয়ে তদন্ত চলছে। চেষ্টা করবো দ্রুততার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করার জন্য।

আরও পড়ুন