বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোট ভাইয়ের বাঁশের লাঠির আঘাতে নিহত বড় ভাই

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Brahmanbaria, Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আলকাসের বাঁশের আঘাতে বড় ভাই ইসমাইল নিহত হয়েছেন। তারা উভয়-ই প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

বুধবার সকালে (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটির জেরে ধরে বাঁশের লাঠি দিয়ে উত্তেজিত হয়ে আঘাত করলে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইল মিয়াকে নবীনগর হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে। এদিকে ছোট ভাই আলকাস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন