
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের থোলাকান্দিতে দূর্বত্তের ছোঁড়া এলোপাতারি গুলিতে আহত হয়েছেন ইমন (২০) নামের এক যুবক।
রবিবার সন্ধ্যায় (১৬ ফেব্রুয়ারি ২৬) আনুমানিক ৭ টার দিকে সিএনজি চালিত অটোরিক্সা থেকে দূর্বত্তরা গুলি চালায় বলে স্থানিয় পুুলিশ প্রশাসন বরাতে এ তথ্য জানা যায়। গুলিতে আহত ইমনকে দ্রুত স্থানিয় হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ইমন থোল্লাকান্দি খাঁ বাড়ির হোসেন মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলির ঘটনায় তদন্ত চলছে। পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC