রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের বিজয় মিছিল ও আলোচনা সভা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Victory procession and discussion meeting of the People's Rights Council in Nabinagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের বিজয় মিছিল ও আলোচনা সভা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত ধানের শীষের সংসদ সদস্য হিসেবে এডভোকেট এম এ মান্নান নির্বাচিত হওয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিজয় মিছিল ও আলোচনা সভা করেছেন।

রবিবার সকালে (১৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার সাতমোড়া ইউনিয়নে এ বিজয় মিছিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়ার কৃতি সন্তান, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গণ অধিকার পরিষদ নবীনগর উপজেলার সভাপতি এডভোকেট মেহেদী হাসান। বক্তব্যে তিনি নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও সাতমোরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন রাজু , গণ অধিকার পরিষদ নবীনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুল হামীম রিপন , নবীনগর পৌর শাখার সাধারণ সম্পাদক রবিন আলী, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম নিরব, সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ বাদল, দপ্তর সম্পাদক জামাল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের নবীনগর উপজেলার আহ্বায়ক কামরুল হাসান ইকরাম, সদস্য সচিব সাতমোড়া ইউনিয়ন বিএনপির মোঃ নুরুননবী শান্ত , সাতমোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আবুল বাসার এবং সাতমোড়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জামির মিয়াসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। কর্মসূচির শেষে নেতাকর্মীরা বিজয়ের উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।

আরও পড়ুন