
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর টু শাহপুর সড়কের রাস্তার দুই পাশের সরকারি গাছ কেটে চলছে হরিলুট। উপজেলায় একাদিক স্থানে সড়ক সংস্কার আর উন্নয়নের নামে লিজে আনা গাছ কাটার উৎসবে অনমুতি না নিয়েও উৎসুক স্থানিয়দের গাছ কেটে কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন সমিলে আবার কেউ লাকড়ি করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। অথচ এ বিষয়ে নিরব প্রশাসন।
নেটিজেনদের মতে, নির্বাচনি অজুহাত সরকারি কর্মকর্তারা এসব বিষয়ে হয়তো পাত্তা দিচ্ছেন না। এভাবে গাছ কাটার কারনে পাখিদের বাসস্থান হারানো থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্রুত অবৈধ ভাবে গাছ কর্তনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক। যাতে অন্য কেউ আর গাছ কাটতে না পারেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, সারি সারি তাল গাছ কেটে ফেলা রাখা হয়েছে। ডাল, কড়ই, মেহগনীসহ নানা জাতের গাছ কেটে ফেলা রাখা হয়েছে। কেউ কেউ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাছ গুলো সাথে সরিয়ে ফেলার চেষ্টা করেন।
এ বিষয়ে সাতমোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিমা আক্তারের কাছে জানতে চাইলেন তিনি জানান, এ বিষয়ে আমি ইউএনওর সাথে যোগাযোগ করলে তিনি বন কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলেন।
উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বীর সাথে গাছ কাটার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান সরজমিনে না গিয়ে আমি কিছু বলতে পারবো না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC