
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি পদ প্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে ও যুব দল নেতা জহির উদ্দিন শুভ’র সৌজন্যে শ্রমজীবি সাধারণ মানুষের মাঝে ধানের শীষ মার্কা টি শার্ট বিতরণ করা হয়েছে।
টি শার্টে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনে আসন্ন সংসদীয় আসনের এমপি পদ প্রার্থী জেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের ছবি ও ধানের শীষের ছবি সম্বলিত টি শার্ট নেতে উৎসুক শ্রমজীবি ভীড় জমায়। উৎসাহ নিয়ে বিভিন্ন পেশা শ্রেণীর শ্রমজীবি মানুষ টি শার্ট গুলো পরিধান করতে দেখা গেছে।
রহিম মিয়া নামে একজন রিক্সা চালক জানান, এম এ মান্নান সাহেব অনেক ভালো মানুষ। নির্বাচনে আমরা তাকেই ভোট দিবো।
সদর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কানাই দাশ জানান, আমার ভোট এবার এম এ মান্নান ভাইকে-ই দিবো।
মো. জাবেদুল ইসলাম জাবেদ জানান, আমি একজন শ্রমিক নেতা, আমাদের বিভিন্ন পেশা শ্রেণীর শ্রমজীবি মানুষদের ভালোবাসা ও দোয়ায় ইনশাল্লাহ এম এ মান্নান ভাই বিপুল ভোটে ধানের শীষের প্রতিক নিয়ে বিজয়ী হবেন।
এ সময় স্থানিয় বিএনপি, যুবদল ও ছাত্রদল, শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC