
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এক সময় পার্বত অঞ্চল থেকে ও পাশ্ববর্তী এলাকার বিজয়নগর, কসবা থেকে কাঁঠাল আনতে হলেও এখন তেমন প্রয়োজন পড়েনি।
গ্রামে গঞ্জের হাট-বাজারে এখন সস্তায় পাওয়া যাচ্ছে এই কাঁঠাল। তাই দামও আগের তুলনায় এখন অনেক কম। বাগানের বদলে ব্যক্তি উদ্যোগে লাগানো বাড়ির আঙ্গিনা পেরিয়ে রাস্তার ধারের কাঁঠাল গাছ গুলো চোখে পড়ে সহজেই। কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানিয়রা।
কাঁঠাল কাঁচা থাকতে সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া ছাড়াও আলুর বদলেও মাংসের তরকারিতে দেয়া হয়। এছাড়া কাঁঠালের বীজও তরকারিতে দিয়ে রান্না করে ও গরম কড়াইয়ে ভেজে খাওয়া ছাড়াও ভর্তা করে খাওয়া যায়।
সদর বাজারের ব্যবসায়ী মোমেন মিয়া জানান, আগের চেয়ে বাজারে কাঁঠাল অনেক বেশি। এখন সব জায়গা থেকে কাঁঠাল আসে বাজারে।
ক্রেতা তারেক জানান, বাজারে কাঁঠাল প্রচুর উঠছে। অন্যান্য ফলের তুলনায় কাঁঠাল ভালো কিন্তু এই গরমে খাওয়াটা ভয়ও কাজ করে!
স্থানিয় বাসিন্দা কামরুল হাসান টুটুল জানান, আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে প্রচুর কাঁঠাল পাঠিয়েছে বাসায়। বেশ কয়েক জাতের কাঁঠাল দেখলাম এবার। সব গুলিই নবীনগরের বিভিন্ন স্থানের।
কৃষিবিদ জাহাঙ্গীর লিটন লিটন জানান, নবীনগরে গত কয়েক বছরের তুলনায় এই বছর গাছে কাঁঠাল হয়েছে প্রচুর। নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রি করে লাভবানও হচ্ছেন স্থানিয়রা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC