শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানিয় নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপি’র মত-বিনিময় সভা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Upazila BNP holds a meeting with local leaders and activists in Nabinagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানিয় নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপি'র মত-বিনিময় সভা/ছবি: প্রতিনিধি
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানিয় নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপি’র মত-বিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি জন সাধারনের ঘরে ঘরে পৌঁছে দেয়া ও সাংগঠনিক বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি, ধানের শীষের দলীয় মনোয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসে রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা. মহিনসহ অন্যান্যরা।

আরও পড়ুন