
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব শাহ মো. আব্দুর রউফ।
তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এ দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসেবা আরও জোরদার করতে জেলার সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শনিবার (২৯ নভেম্বর) দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, “জনগণ যেন সুরক্ষিত ও নিরাপদে থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করবো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশি কার্যক্রমে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC