
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে কসবার অনলাইন নিউজ পোর্টাল "তালাশ ক্রাইম দৃষ্টি "-এর সাংবাদিক দ্বীন ইসলামকে সংবাদ প্রকাশের জেরে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে জোরালো বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, সাংবাদিক জাবেদ আহমেদ জীবন, সাংবাদিক আব্দুল্লা আল মতিন, সাংবাদিক শাহিন রেজা টিটু, সাংবাদিক সোহেল খান, সাংবাদিক রোহান আহমেদ, সাংবাদিক আশরাফুল হক, সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক হাজী মো. কাউছার আহমেদ, সাংবাদিক আব্দুল্লা আল মামুন, সাংবাদিক শেখ মিহাদ, সাংবাদিক খলিল পরদেশী, সাংবাদিক লিটন মিয়া (মেম্বার), সাংবাদিক সালমান জমদ্দার, সাংবাদিক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক মাজেদুল ইসলাম মন্টি, সাংবাদিক সঞ্জয় শীলসহ অন্যান্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC