
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাধানগরের ঘোষপাড়া ও দাসপাড়া এলাকায় হঠাৎ করে একটি পাগলা কুকুর প্রথমে ওই এলাকার নারায়ণ ঘোষের ছেলে প্রহ্লাদ ঘোষকে (১২) কামড় দেয়। এরপর একে একে আরও ৫ জনকে আক্রমণ করে কুকুরটি।
আহত অন্যরা হলেন - রবিউল ইসলাম (১২), শুকুমার দাস (৬৬), আবুল হোসেন (৭৫), মো. মুজাহিদ (১২) এবং শিউলি বেগম (২৭)।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. আব্দুল্লাহ আল জিলানী জানান, পাগলা কুকুরের কামড়ে আহত ৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC