
রাইজিং ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। তিনি জানান, অটোরিকশা চালক দুলাল মিয়া সকালে তার অটোরিকশা চালানোর সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেন। সে মেয়েটির সঙ্গে অশালীন কথা বলার পাশাপাশি তার শরীর স্পর্শ করার চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে।
ইউএনও আরও জানান, এর আগেও দুলাল মিয়াকে একই ধরনের অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। বারবার একই অপরাধ করার কারণে এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC