
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবোঝাই একটি ট্রাক খাদে পরে উল্টে যায়। এতে ট্রাকে থাকা সিলিন্ডারের বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়।
বুধবার (৪ জুন) ভোর ৪ টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্প কাজের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে ভোর ৪টার দিকে বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে ট্রাকটিতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে মহাসড়কের আশেপাশের অন্তত চারটি দোকান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি উল্টে যাওয়ার পর সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরণ হয়। তদন্ত করে বিস্তারিত বের করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC